জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
ভারগাঁও নেছারিয়া দাখিল মাদ্রাসা

ভারগাঁও, বরাব-১৪১১, সোনারগাঁও, নারায়ণগঞ্জ

স্থাপিতঃ ১৯৬০ খ্রিঃ
EIIN: 112360 | MPO Code: 3002102101

প্রশাসনিক

রহমতুল্লা মাওলানা
রহমতুল্লা মাওলানা

প্রতিষ্ঠাতা

মো:সালাউদ্দিন
মো:সালাউদ্দিন

সভাপতি

বিসমিল্লাহির রাহমানির রাহীম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি বিশ্ব জগতের সৃষ্টি ও পালনকর্তা । “বিদ্যার্জন প্রত্যেক নর-নারীর জন্য ফরজ।”(আল হাদিস) আল হাদিসের আলোকে বলা যায় শিক্ষা মানব জীবনের উন্নয়নের একটি উপায় বা মাধ্যম। এ শিক্ষাই আমাদের সুশৃঙ্খল করে তোলে। বর্তমানে আধুনিক শিক্ষার ব্যাপক বিস্তারের ক্ষেত্রে শিক্ষার্থীর আত্তসত্তাকে বিকশিত করার দিকে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে।সার্বিক অর্থে আমাদের শিক্ষার মানকে আলোর পথে উদ্ভাসিত করে তুলতে হবে।  এ আশায় আশান্বিত হয়ে আমরা প্রতিনিয়ত শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছি। আমাদের এ দুর্গম যাত্রার সাথী হতে আহ্বান জানাই আমাদের অভিভাবক শুভানুধ্যায়ী সকলকে। যেন আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে মানসম্মত শিক্ষার সাথে সাথে নীতিনৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ উপহার দিতে পারি।

সবার সুন্দর ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে প্রার্থনা করি, “ আল্লাহ্‌ আমাদের সকলের প্রতি সহায় হোন ”। আল্লাহ্‌ হাফেজ।

মো:মাহাবুর
মো:মাহাবুর

দাতা

মোহাম্মদ ফজলুর হক মিয়া
মোহাম্মদ ফজলুর হক মিয়া

প্রধান

‘পড় তোমার প্রভুর নামে’’ পড়াশোনা তথা শিক্ষা মানবজাতির জন্য স্রষ্টা প্রদত্ত উপহার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার , শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা দ্বারাই পরিবার, সমাজ, দেশ উন্নতি লাভ করে। চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশপ্রেমিক, নৈতিকতা ও আধুনিক তথা বৈশ্বিক নাগরিক গড়ে তোলা বর্তমান সরকারের শিক্ষার রূপরেখা । সে লক্ষ্যেই আমরা ভারগাঁও নেছারিয়া দাখিলা মাদ্রাসা 

শিক্ষা পরিবার কাজ করে যাচ্ছি।

পিছিয়ে পড়া জনপদ, হাওর অধ্যূষিত এই এলাকার কৃতি সন্তান ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন (বিপিএম,পিপিএম) কর্তৃক প্রতিষ্ঠিত এ বিদ্যাপিঠ, এ জনপদের বাতিঘর। সুষ্ঠ পরিচালনা পর্ষদ, দক্ষ শিক্ষকমন্ডলী ও অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধান যে কোনো প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। ভারগাঁও নেছারিয়া দাখিলা মাদ্রাসা  তেমনি এক বলিষ্ঠ পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে, যা আমরা বিনয়ের সাথে দাবি করতে পারি।

 প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয়, স্বীয় সাধনায়। আর শিক্ষা হলো সেই সাধনার মূলমন্ত্র । শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানে  আমরা বদ্ধপরিকর ।

,ভারগাঁও নেছারিয়া দাখিলা মাদ্রাসা  সাংস্কৃতিক, খেলাধূলা ,শিক্ষাসফর সহ ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তাল মিলিয়ে যাবে ইনশাআল্লাহ । যুগের সাথে তাল মিলিয়ে দেশ সেরা প্রতিষ্ঠানের কাতারে এগিয়ে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা।

আমাদের প্রতিষ্ঠানের শক্তিশালী পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষকমন্ডলী কাঙ্খিত সাফল্য অর্জনে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস । যাদের আন্তরিকতায় ধাপে ধাপে এগিয়ে চলছে এই বিদ্যাপিঠ তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।  

ছবি নাম পদবী
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ নবায়ন ও স্বীকৃতির মেয়াদ অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ এমপিও নম্বর অনুমোদিত তালিকা আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ জাতীয়করণ নম্বর অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।